শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। এশিয়া সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চিফ অব স্টাফ স্টিফেন মিলার।
সংবাদ সম্মেলনের শেষ দিকে অভিবাসন বিষয়ে প্রশ্ন করতে এগিয়ে যান মনিকা আলবা। প্রথমে ট্রাম্প তার পরিচয় জানতে চান। আলবা এনবিসি নিউজের প্রতিনিধি পরিচয় দিয়ে প্রশ্নের উত্তর চান।
এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প তাকে বলেন, ‘আপনি সত্যিই একজন অভদ্র মানুষ।’ এরপর প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমি আপনার সঙ্গে কথা বলছি না।’
একপর্যায়ে ট্রাম্প মন্তব্য করেন, ‘আপনার সামনের সারিতে বসা উচিত নয়। আপনার পেছনের সারিতে বসা উচিত।’
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউসও। তাদের র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে মনিকা আলবাকে ‘অভদ্র’ ও ‘ভুয়া খবরের প্রতিনিধি’ বলে আক্রমণ করা হয়।
পোস্টে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আচরণের সমালোচনা করে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে তাদের আচরণ গ্রহণযোগ্য নয়।
অভিবাসন নিয়ে করা প্রশ্নের জবাবে ট্রাম্পের এমন প্রতিক্রিয়া নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ও গণমাধ্যমের সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি করেছে।

মন্তব্য করুন