শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে কয়েক দফা গোলাগুলি চলে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনার সময় পিসিজেএসএসের সশস্ত্র সদস্যরা গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়।
তবে পিসিজেএসএসের দায়িত্বশীল একটি সূত্র গোলাগুলির খবর অস্বীকার করেছে। তাদের দাবি, সাজেক এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং মাচালং এলাকায় তাদের কোনো দলও নেই। সংগঠনটির পক্ষ থেকে খবরটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলা হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, গত কয়েক দিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে মাচালং এলাকায় কয়েক দফা গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

মন্তব্য করুন