মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন জানিয়েছেন, পৃথিবীর চারপাশে এ ধরনের সাময়িক মহাজাগতিক সঙ্গীর উপস্থিতি অস্বাভাবিক নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর কাছাকাছি এমন একটি বস্তু থাকতে পারে, যা কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস অবস্থান করে।
২০২৬ কিউকিউ৮ প্রথম শনাক্ত করেন হাঙ্গেরির কনকোলি অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেস্কি। গত আগস্টে তিনি বস্তুটিকে প্রাথমিকভাবে শনাক্ত করেছিলেন। পরবর্তী সময়ে এর কক্ষপথ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এর বিশেষত্ব নিশ্চিত করেন।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গ্রহাণুটির উৎপত্তি সম্ভবত মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জে। মহাকর্ষীয় প্রভাবে কক্ষপথ পরিবর্তিত হয়ে এটি পৃথিবীর কাছাকাছি চলে আসে।
স্বস্তির বিষয় হলো, এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। বিজ্ঞানীরা বলছেন, এটি বায়ুমণ্ডলে প্রবেশ করলেও পুড়ে ভেঙে যাবে এবং আকাশে উজ্জ্বল উল্কা তৈরি করতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ ধরনের ক্ষুদ্র মহাজাগতিক বস্তু নিয়ে গবেষণা সৌরজগতের গঠন ও গ্রহাণুর গতিপথ সম্পর্কে নতুন তথ্য জানতে সহায়তা করবে।

মন্তব্য করুন