ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুজনকেই কারাগারে পাঠালেন আদালত

জেলা প্রতিনিধি
বুধবার, ১০ জুন ২০২৬   ২৪ বার পঠিত
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুজনকেই কারাগারে পাঠালেন আদালত

ছবি: -সংগৃহীত

ফেনীতে দাম্পত্য বিরোধ ও পাল্টাপাল্টি মামলার জেরে স্বামী ও স্ত্রী উভয়কেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। যৌতুক ও চুরির অভিযোগকে কেন্দ্র করে চলমান দুইটি পৃথক মামলার শুনানি শেষে বুধবার (১০ জুন) ফেনীর সোনাগাজী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর স্ত্রীর বিরুদ্ধে চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যাওয়ার অভিযোগ তুলে স্বামীর পক্ষ থেকে চুরির মামলা করা হয়।

অন্যদিকে দাম্পত্য কলহের কারণে নাসিমা আক্তার স্বামী সুমন এবং তার বাবা-মায়ের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে পৃথক মামলা দায়ের করেন।

দুইটি মামলাই একই আদালতে বিচারাধীন থাকায় আদালত দীর্ঘ সময় ধরে উভয় পক্ষকে আপস-মীমাংসার সুযোগ দেয়। তবে নির্ধারিত সময়ে সমঝোতা না হওয়ায় নির্ধারিত শুনানিতে হাজির হলে আদালত উভয় পক্ষকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনজীবীরা জানিয়েছেন, এর আগে উভয় পক্ষ জামিনে থাকলেও আদালতের নির্ধারিত সময়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী স্বামী-স্ত্রী দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930