ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতিতে ‘না’ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই কমল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল আজকের বাজারে সোনা-রুপার গহনার দাম কত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদে ভারতের বাঁধ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছেই, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি

ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে উড়ন্ত শুরু

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৩ জুন ২০২৬   ২৮ বার পঠিত
ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে উড়ন্ত শুরু

ছবি: -সংগৃহীত

নিজেদের মাটিতে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টে শক্ত অবস্থানের জানান দিয়েছে মার্কিন দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। সপ্তম মিনিটেই তারা এগিয়ে যায়, যখন ক্রিশ্চিয়ান পুলিসিক ও ওয়েস্টন ম্যাককেনির চাপ সামলাতে গিয়ে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া।

এরপরও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকরা। ২৮ মিনিটে ফোলারিন বালোগুনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও তিন মিনিট পর পুলিসিকের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও জ্বলে ওঠেন বালোগুন। মালিক টিলম্যানের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে প্যারাগুয়ে। ৭৩ মিনিটে মাউরিসিও গোল করে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি তারা। বরং শেষ দিকে আরও একটি গোল হজম করে বড় ব্যবধানে হারে দক্ষিণ আমেরিকার দলটি।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে জিও রেইনার দারুণ ফিনিশিংয়ে চতুর্থ গোল পায় যুক্তরাষ্ট্র। এই গোলের মধ্য দিয়েই বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার এক ম্যাচে চার গোল করার মাইলফলক স্পর্শ করে স্বাগতিকরা।

এই জয়ে শুধু টুর্নামেন্টে দারুণ সূচনাই নয়, বরং বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থানেরও বার্তা দিল যুক্তরাষ্ট্র।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930