ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

এক পরিবর্তন নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৪ জুন ২০২৬   ৪২ বার পঠিত
এক পরিবর্তন নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

ছবি: -সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায়।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মরক্কো। শেষ ষোলো নিশ্চিত করতে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই চলবে সেলেসাওদের।

এই ম্যাচে ব্রাজিলের একাদশে একটি পরিবর্তন আসছে। ঊরুর পেশিতে চোট পাওয়ায় রাফিনহা খেলতে পারবেন না। তার পরিবর্তে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি জানান, দল সেরা একাদশ নিয়েই মাঠে নামবে এবং রাফিনহার বিকল্পও ঠিক করা হয়েছে। অনুশীলনে ডান প্রান্তে রায়ানকে প্রস্তুত করেছেন তিনি।

এদিকে নেইমার জুনিয়র স্কোয়াডে থাকলেও পুরোপুরি ফিট না হওয়ায় তাকে শুরুর একাদশে রাখা হচ্ছে না। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়ার্ধে তাকে নামানো হতে পারে।

স্কটল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষে। দুই দল ১০ বার মুখোমুখি হয়ে ব্রাজিল জিতেছে ৮ ম্যাচে, বাকি ২টি ড্র হয়েছে। বিশ্বকাপেও চার দেখায় তিনবার জয় পেয়েছে ব্রাজিল, একটি ম্যাচ ড্র হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930