ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২৪ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

ছবি: -সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিগুলো ঘোষণা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশের সব জেলা ও মহানগরীতে সেমিনার আয়োজন। ৬ জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে শহীদ পরিবারের সদস্যদের মানববন্ধন এবং স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান। ৮ জুলাই রাজধানীতে জাতীয় সেমিনার এবং ২০ জুলাই নারীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। ৩১ জুলাই দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির সমাপনী দিনে, অর্থাৎ ৫ আগস্ট রাজধানীসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঘটনাস্থলে স্মৃতিচারণমূলক সমাবেশের পাশাপাশি গ্রাফিতি অঙ্কনের কর্মসূচিও পালন করা হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, ৩৬ দিনের কর্মসূচির বিভিন্ন অংশ নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি পরবর্তী বৈঠকে বিস্তারিত সময়সূচি চূড়ান্ত করবে। এছাড়া পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৪ জুলাই রাজধানীর বাইরে সারাদেশে গণমিছিল অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ১১টায় ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে কর্মসূচিগুলো চূড়ান্ত করা হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, এবি পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031