ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ফাইনালের পথে স্বস্তিতে আর্জেন্টিনা, বড় চ্যালেঞ্জ হতে পারে সেমিফাইনালে

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   ২৫ বার পঠিত
ফাইনালের পথে স্বস্তিতে আর্জেন্টিনা, বড় চ্যালেঞ্জ হতে পারে সেমিফাইনালে

ছবি: -সংগৃহীত

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর বিশ্বকাপের নকআউট পর্বে তুলনামূলক সহজ পথ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনা বেশ জোরালো বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। যদিও শেষ চারে উঠলে ব্রাজিল বা ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে টানা জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল স্কালোনির দল। অধিনায়ক লিওনেল মেসিও দুর্দান্ত ফর্মে রয়েছেন। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতোমধ্যে ছয় গোল করে দলের আক্রমণভাগকে নেতৃত্ব দিচ্ছেন।

রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। আফ্রিকার দলটি এবারের টুর্নামেন্টে চমক দেখিয়ে নকআউটে উঠলেও শক্তির বিচারে আর্জেন্টিনাই এগিয়ে। শেষ ষোলোতে উঠতে পারলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া বা মিশর।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ডের মতো দল আসতে পারে। দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও বর্তমান ফর্ম বিবেচনায় আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।

তবে আসল পরীক্ষা অপেক্ষা করছে সেমিফাইনালে। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ব্রাজিল অথবা ইংল্যান্ড। দুই দলের যেকোনো একটির বিপক্ষে ম্যাচই হতে পারে টুর্নামেন্টে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন লড়াই।

ফাইনালে পৌঁছাতে পারলে ইউরোপের শক্তিশালী দলগুলোর একটির মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস ও জার্মানি।

নকআউট পর্বের শুরুতে তুলনামূলক সহজ ড্র পেলেও শিরোপা ধরে রাখতে হলে আর্জেন্টিনাকে টানা পাঁচটি ম্যাচ জিততে হবে। আর সেই লক্ষ্য পূরণে মেসি ও স্কালোনির দলের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে সেমিফাইনালের লড়াই।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930