কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই)-এর ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডে আয়োজিত এ সভায় চেম্বারের সাধারণ সদস্য, পরিচালনা পর্ষদের সদস্য এবং সম্মানিত উপদেষ্টারা অংশ নেন।
সভায় সিআইএস-বিসিসিআইর সভাপতি যাদব দেবনাথ ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি গত এক বছরে চেম্বারের বিভিন্ন কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও সদস্যদের সামনে উপস্থাপন করেন।
এ সময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তৌহিদা সুলতানা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সদস্যরা বার্ষিক ও আর্থিক প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে উপস্থিত সাধারণ সদস্যরা সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন।
সভার সমাপনী পর্বে চেম্বারের পরিচালক সালমা হোসেন অ্যাশ উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান। পরে বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে সদস্যদের অংশগ্রহণে বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন