ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়লেন দিদিয়ের দেশম জর্ডানে ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, ১ জন নিখোঁজ ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত রেকর্ড ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন

রাজধানীতে বাসার ভেতরেই জাল টাকা তৈরির কারখানা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   ২১ বার পঠিত
রাজধানীতে বাসার ভেতরেই জাল টাকা তৈরির কারখানা

ছবি: -সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকায় জাল নোট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে মো. সজিব হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৪। এ সময় তার কাছ থেকে জাল টাকা, জাল নোট তৈরির মেশিন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

মঙ্গলবার র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৮ হাজার ৯০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সজিব নিজেকে পেশাদার জাল নোট প্রস্তুতকারক ও ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। দীর্ঘদিন ধরে তিনি বাসায় জাল নোট তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। ফেসবুকের মাধ্যমে বরিশালের এক ব্যক্তির কাছ থেকে জাল নোট প্রিন্টের পিডিএফ সংগ্রহ করতেন বলেও জানা গেছে।

র‍্যাব জানিয়েছে, ঈদুল আজহাকে সামনে রেখে নগদ টাকার লেনদেন বাড়ায় এই সময়কে টার্গেট করেছিলেন সজিব। ইতোমধ্যে চট্টগ্রাম, সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহের তথ্যও পাওয়া গেছে।

এর আগে ২০২৪ সালেও একই অভিযোগে মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031