ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
এয়ারবাস থেকে ৯৫ উড়োজাহাজ কিনছে চীনের তিন শীর্ষ এয়ারলাইনস ২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়লেন দিদিয়ের দেশম জর্ডানে ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, ১ জন নিখোঁজ ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত রেকর্ড ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির

বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

ছবি: -সংগৃহীত

দক্ষিণাঞ্চলের ৯টি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় কয়েকটি নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার সন্ধ্যার পর্যবেক্ষণে কীর্তনখোলা, বিষখালী, সুরমা-মেঘনা, বলেশ্বর ও কচাসহ মোট ৯টি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এর মধ্যে ভোলার তজুমদ্দিনে সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ১০২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা সর্বোচ্চ।

এ ছাড়া দৌলতখানে সুরমা-মেঘনা ২৭ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর ২০ সেন্টিমিটার, উমেদপুরে কচা নদী ১৬ সেন্টিমিটার, পাথরঘাটা ও বরগুনার বিষখালী এবং বরিশালের কীর্তনখোলা নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করেছে।

অন্যদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জে বুড়িশ্বর-পায়রা এবং উজিরপুরের সন্ধ্যা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। নদীর পানি বাড়ায় বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগও বেড়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম বলেন, অমাবস্যার প্রভাবে নদ-নদীর পানি বেড়েছে। তবে বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031