ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : বাণিজ্যমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

চল্লিশেও থামছেন না মদ্রিচ, মিলানের সঙ্গে আরও এক বছরের চুক্তি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৯ বার পঠিত
চল্লিশেও থামছেন না মদ্রিচ, মিলানের সঙ্গে আরও এক বছরের চুক্তি

ছবি: -সংগৃহীত

৪০ বছর বয়সেও ফুটবলকে বিদায় বলছেন না লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সান সিরোতেই থাকবেন।

গত বছর রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের সফল অধ্যায়ের ইতি টেনে মিলানে যোগ দেন ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আরও এক মৌসুমের জন্য তাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে মাঠে নেমে দুটি গোল করেন মদ্রিচ। যদিও দলগতভাবে মৌসুমটি খুব একটা সফল ছিল না। সিরি ‘আ’-তে পঞ্চম স্থানে শেষ করার পাশাপাশি কোপা ইতালিয়া থেকেও বিদায় নেয় এসি মিলান।

২০২৬ বিশ্বকাপ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন মদ্রিচ। ক্রোয়েশিয়ার বিদায়ের পর শেষ পর্যন্ত অবসর না নিয়ে ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পথই বেছে নেন তিনি।

চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে এসি মিলান এক বিবৃতিতে জানায়, মদ্রিচের অভিজ্ঞতা, নেতৃত্ব, পেশাদারিত্ব ও বিনয় দলকে সমৃদ্ধ করেছে। ক্লাবটির বিশ্বাস, নতুন মৌসুমেও তিনি রোসোনেরিদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আগামী মৌসুমেও ১৪ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া মদ্রিচ প্রায় ৬০০ ম্যাচ খেলে স্প্যানিশ ক্লাবটির হয়ে জিতেছেন প্রায় ৩০টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে রেকর্ড ছয়টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপা।

২০১৮ সালে ব্যালন ডি’অর জিতে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের আধিপত্য ভেঙেছিলেন মদ্রিচ। নতুন মৌসুমে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের অধীনে খেলবেন এই কিংবদন্তি মিডফিল্ডার।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031