ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : বাণিজ্যমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম : রিজভী

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম : রিজভী

ছবি: -সংগৃহীত

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপির উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরাম বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন নিয়ে যথাসময়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ১২ কর্মকর্তার বিষয়ে তিনি বলেন, তারা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সাম্প্রতিক আন্দোলনে নেতা-কর্মীদের অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন দায়িত্বপ্রাপ্তরা তাদের নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হবেন না এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, গত চার মাসে সরকার জনকল্যাণমুখী নানা উদ্যোগ নিয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক উদ্যোগের মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে রিজভী বলেন, তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং বিএনপি সেটিই বিশ্বাস করতে চায়। তবে তাকে বিচারের আওতায় আনার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি থাকলেও এ বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবে।

এর আগে সরকার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবসহ ১২টি গুরুত্বপূর্ণ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এসব নিয়োগকে যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের মূল্যায়ন হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুহুল কবির রিজভী।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031