ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ১০ বার পঠিত
মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

ছবি: -সংগৃহীত

মালদ্বীপ সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে চা-চক্রের আয়োজন করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। শনিবার সন্ধ্যায় এই আয়োজন করা হয়।

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ২৫ থেকে ২৭ জুলাই সরকারি সফরে দেশটিতে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানী মালেতে পৌঁছালে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে।

সফরকালে প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. খলিলুর রহমান। এছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দুই দেশের অংশীদারত্ব জোরদার, বিদ্যমান সহযোগিতার পর্যালোচনা, নতুন সহযোগিতার সুযোগ, পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের কথা রয়েছে। একই সঙ্গে আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন দুই দেশের প্রতিনিধিরা।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। মালদ্বীপের অর্থনীতিতেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

গত ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর।