অভিনেত্রী তানজিন তিশা সানায়া আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় সানায়া আনাম ওয়াফিকাহকে প্রথম এবং ফাতেমা তুজ জোহরাকে দ্বিতীয় আসামি করা হয়েছে। অভিযোগ, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য প্রকাশ করেন ফাতেমা।

এদিকে, হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন সানায়া আনাম ওয়াফিকাহ।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। আগামী ১৪ ডিসেম্বর আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।