ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরই তেলের দাম ৫ শতাংশের বেশি কমে যায়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, টানা দুই রাত ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমে আলোচনার পথ খুলতে পারে—এমন প্রত্যাশাই তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এর ফলে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ৫ দশমিক ৫৮ শতাংশ কমে ৯১ দশমিক ৩৮ মার্কিন ডলারে নেমেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৪৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪৩ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও না বাড়িয়ে যদি যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় ফিরে আসে, তবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও কমতে পারে।