https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সিলেটে মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইমন আচার্য নামের এক র্যাব সদস্য। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশের তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রি ও সেবন করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালালে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আসাদুল আলম বাপ্পী নামের এক ব্যক্তি তোপখানা এলাকার দিকে ছুটে যান।
সেখানে দায়িত্বরত না থাকলেও ঘটনাস্থলের কাছে অবস্থান করছিলেন র্যাব-৯–এর সদস্য ইমন আচার্য। পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে আসাদুল তাকে লক্ষ্য করে বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে এক শিশুকে জিম্মি করে আত্মগোপনের চেষ্টা করেন। পরে পুলিশ কৌশলে তাকে আটক করে এবং তার কাছ থেকে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়।