দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে।

এ ছাড়া নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ। খুলনার নতুন পুলিশ সুপার হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

অন্যদিকে, ফেনীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার জসিম উদ্দীন। গাইবান্ধার নতুন পুলিশ সুপার হয়েছেন স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।

নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

প্রজ্ঞাপনে সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।