ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ নতজানু রাষ্ট্রে আর কখনো ফিরে যাবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশান থেকে গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৩ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, দর্শনার্থীদের জন্য খুলছে দুয়ার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স দেখালেই দলে ফিরতে পারবেন শামি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স দেখালেই দলে ফিরতে পারবেন শামি

ছবি: -সংগৃহীত

ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে জাতীয় দলে ফিরতে হলে শতভাগ ফিটনেসের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে সেরা পারফরম্যান্স দেখাতে হবে বলে জানিয়েছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার।

শ্রীলঙ্কা সিরিজের দলে জাসপ্রিত বুমরাহর পরিবর্তে শামিকে নয়, প্রথমবারের মতো জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবীকে সুযোগ দিয়েছে ভারত। এ বিষয়ে আগারকার বলেন, টেস্ট ক্রিকেট খেলার মতো পূর্ণ ফিটনেস এখনো অর্জন করতে পারেননি শামি।

তবে ঘরোয়া ক্রিকেটে শামির পারফরম্যান্স ছিল নজরকাড়া। রঞ্জি ট্রফির সর্বশেষ সাত ম্যাচে তিনি ৩৭ উইকেট শিকার করেন, যার মধ্যে ছিল ইনিংসে তিনবার পাঁচ বা তার বেশি উইকেট এবং ক্যারিয়ারসেরা ৯০ রানে ৮ উইকেটের বোলিং।

অন্যদিকে, একই মৌসুমে ৬০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন আকিব নবী। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি।

আগারকারের মতে, জাতীয় দলে ফিরতে হলে শামিকে আসন্ন দুলীপ ট্রফিসহ ঘরোয়া টুর্নামেন্টে তরুণ পেসারদের চেয়ে ভালো পারফরম্যান্স দেখানোর পাশাপাশি নিজের পূর্ণ ফিটনেসও প্রমাণ করতে হবে। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় শুধু অভিজ্ঞতার ভিত্তিতে দলে ফেরা আর সহজ নয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031