ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ নতজানু রাষ্ট্রে আর কখনো ফিরে যাবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশান থেকে গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৩ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, দর্শনার্থীদের জন্য খুলছে দুয়ার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনুদান দিলেন মেসি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনুদান দিলেন মেসি

ছবি: -সংগৃহীত

স্পেনের মাদ্রিদ অঞ্চলের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য তিনি ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়ে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। তিনি বলেন, সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনে মেসির এই সহায়তা প্রশংসনীয় এবং মাদ্রিদের মানুষও তার প্রতি কৃতজ্ঞ।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা দাবানলে মাদ্রিদের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে স্প্যানিশ কর্তৃপক্ষ।

বর্তমানে সান হুয়ান জলাধারসংলগ্ন এলাকায় আগুনের অবশিষ্ট উৎসগুলো নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মী, বনাঞ্চল অগ্নিনির্বাপণ দল ও পরিবেশরক্ষী বাহিনীর সদস্যরা। নিরাপত্তার কারণে পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াসের কয়েকটি আবাসিক এলাকায় এখনো বাসিন্দাদের ফিরতে দেওয়া হয়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031