ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ নতজানু রাষ্ট্রে আর কখনো ফিরে যাবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশান থেকে গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৩ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, দর্শনার্থীদের জন্য খুলছে দুয়ার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সরে দাঁড়িয়েছেন আম্পায়ার সৈকত, জানাল বিসিবি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সরে দাঁড়িয়েছেন আম্পায়ার সৈকত, জানাল বিসিবি

ছবি: -সংগৃহীত

আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগ নিয়ে নানা গুঞ্জনের মধ্যে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি জানিয়েছে, কোনো বিতর্ক নয়, বরং চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বোর্ডের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্কের ইতি ঘটেছে।

বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, সৈকতের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল। পরে সেটি ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন করে চুক্তি নবায়ন করা হয়নি।

বোর্ডের ভাষ্য, আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক দায়িত্ব বেড়ে যাওয়ায় বিসিবির হয়ে আগের মতো নিয়মিত কাজ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ কারণেই চুক্তি নবায়ন করা হয়নি।

তবে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও তাকে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ কিংবা দেশের ফার্স্ট ক্লাস, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে। এরই ধারাবাহিকতায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন সৈকত।

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের শাস্তি বাতিলের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিলেন সৈকত। সেই ঘটনাকে তার পদত্যাগের কারণ হিসেবে গুঞ্জন উঠলেও বিসিবি তা নাকচ করেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031