ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ নতজানু রাষ্ট্রে আর কখনো ফিরে যাবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশান থেকে গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৩ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, দর্শনার্থীদের জন্য খুলছে দুয়ার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

২৪ সদস্যের হকি দলে জায়গা পেলেন জিমি-রাকিন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
২৪ সদস্যের হকি দলে জায়গা পেলেন জিমি-রাকিন দুই ভাই

ছবি: -সংগৃহীত

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রাথমিক ৩৮ সদস্যের স্কোয়াড থেকে ২৪ জনের সংক্ষিপ্ত দল ঘোষণা করেছেন জার্মান কোচ গেরহার্ড পিটার। এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি এবং তার ছোট ভাই খালেদ মাহমুদ রাকিন।

মওলানা ভাসানী স্টেডিয়ামে মঙ্গলবার ২৪ সদস্যের দল নিয়ে অনুশীলন শুরু করেন কোচ। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের আগে আগস্টজুড়ে খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দক্ষতা মূল্যায়ন করে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

শুরুতে প্রাথমিক দলে ছিলেন না রাসেল মাহমুদ জিমি। পরে ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর তাকে আবার দলে ডাকা হয়। নতুন করে সুযোগ পাওয়া ছয় খেলোয়াড়ের মধ্যে জিমি ও মিমো সংক্ষিপ্ত দলে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে, জিমির ছোট ভাই খালেদ মাহমুদ রাকিন সম্প্রতি প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে সুযোগ পান। এবার দুই ভাই একসঙ্গে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সুযোগ পেয়েছেন, যা বাংলাদেশের হকিতে একটি বিশেষ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031