ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, জানালেন সার্জিও গোর নিরাপত্তা আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তান বিক্রি করেছেন বাবা! হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর আশ্বাস বিমানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে যোগ দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার হকি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি লারাক দ্বীপে মার্কিন হামলার জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে লর্ডসে সিরিজ জিতল ইংল্যান্ড হরমুজে ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুমকি আইআরজিসির

অফিস বিক্রি করে প্রায় ৪ কোটি রুপি লাভ মাধুরী দীক্ষিতের

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
অফিস বিক্রি করে প্রায় ৪ কোটি রুপি লাভ মাধুরী দীক্ষিতের

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মুম্বাইয়ে একটি বাণিজ্যিক অফিস স্পেস বিক্রি করে প্রায় ৪ কোটি রুপি লাভ করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। প্রায় ১৮ বছর আগে কেনা সম্পত্তিটি মূল দামের প্রায় নয় গুণ বেশি দামে বিক্রি করেছেন তিনি।

সিআরই ম্যাট্রিক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধেরির ওশিওয়ারা এলাকার একটি অফিস স্পেস ৪ কোটি ৮৫ লাখ রুপিতে বিক্রি করেছেন মাধুরী। ২০০৮ সালের ১৪ মে তিনি একই সম্পত্তিটি ৫২ লাখ ৫০ হাজার রুপিতে কিনেছিলেন।

সম্পত্তিটি কিনেছে ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড। চলতি বছরের ২৩ জুন বিক্রয় দলিল নিবন্ধিত হয়েছে।

অফিসটি অন্ধেরি ওয়েস্টের ওশিওয়ারা লিঙ্ক রোড সংলগ্ন ‘মরিয়া ল্যান্ডমার্ক-২ প্রিমিসেস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ ভবনের চতুর্থ তলায় অবস্থিত।

প্রতিবেদন অনুযায়ী, এই লেনদেনে সম্পত্তিটির মূল্য প্রায় ৮২৪ শতাংশ বেড়েছে, যা মুম্বাইয়ের ওই এলাকার বাণিজ্যিক আবাসন বাজারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধির প্রতিফলন।

গত দুই বছর ধরে মাধুরী দীক্ষিত ও তাঁর স্বামী ড. শ্রীরাম নেনে মুম্বাইয়ের আবাসন বাজারে সক্রিয় রয়েছেন। বিভিন্ন সম্পত্তি কেনাবেচার মাধ্যমে তারা উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছেন।