ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

আমেরিকায় ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন জায়েদ খান

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
আমেরিকায় ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন জায়েদ খান

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাস করলেও অভিনয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। এবার প্রবাসী বাঙালিদের অন্যতম বড় আয়োজন ‘ফোবানা সম্মেলন’-এর মঞ্চ মাতাতে যাচ্ছেন তিনি।

ফোবানার ৪০তম আসর আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোয় আয়োজিত এ সম্মেলনের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন জায়েদ খান। নাচ-গানের পরিবেশনায় তিনি প্রবাসী বাঙালিদের আনন্দ দেবেন।

বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমেরিকায় এসেও আমি নিজের পরিচয়টা হারিয়ে যেতে দিইনি। সাংস্কৃতিক কাজেই আছি, বরং দেশের চেয়েও বেশি মনোযোগ দিয়ে কাজ করছি। এবার প্রথমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে ফোবানার সম্মেলনে পারফর্ম করব। এত বড় আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এজন্য আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা। আশা করছি, বাঙালিদের সঙ্গে দারুণ এক অভিজ্ঞতা হবে।’

জানা গেছে, অরল্যান্ডোর হলিডে ইন রিসোর্ট কিসিমিতে বসবে এবারের ফোবানা সম্মেলন। তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ দেশ-বিদেশের সফল বাঙালিরা অংশ নেবেন।

এ ছাড়া দেশের বাইরে থেকে আরও বেশ কয়েকজন তারকা ও শিল্পীও সম্মেলনের বিভিন্ন আয়োজনে অংশ নেবেন বলে জানা গেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930