ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ২৩ বার পঠিত
ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস

ছবি: -সংগৃহীত

নেপালে শুটিং করতে গিয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মুখে পড়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তাঁর নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো দল। পরিস্থিতির অবনতি ও মানবিক দিক বিবেচনায় শুটিং স্থগিত করে নিরাপদে দেশে ফিরেছেন তাঁরা।

শুক্রবার (২৮ আগস্ট) দেশে ফিরে গণমাধ্যমকর্মীদের কাছে নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস।

তিনি বলেন, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে। কাকতালীয়ভাবে ‘শিকার’ সিনেমার দলের ওই পথ দিয়ে যাওয়ার কথা ছিল ২৭ আগস্ট। এক দিন পরে যাত্রা করায় বড় ধরনের বিপদ থেকে তাঁরা রক্ষা পেয়েছেন বলে জানান অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, তাঁদের কাঠমান্ডু ফেরার নির্ধারিত পথের কাছাকাছিই দুর্যোগটি ঘটে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, ওই সড়কে ১৫ থেকে ২০ দিনের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দুর্যোগের মধ্যে শুটিং চালিয়ে যাওয়াকে অমানবিক মনে হওয়ায় পুরো দলের সঙ্গে আলোচনা করে কাজ স্থগিতের সিদ্ধান্ত নেন বলেও জানান তিনি। পরে সবাই নিরাপদে দেশে ফিরে আসেন।

অপু বিশ্বাস আরও জানান, গত ২৬ আগস্টের দুর্যোগের বিষয়ে নেপালে প্রায় নয় মাস আগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন। তবে সেটি যথেষ্ট গুরুত্ব দিয়ে নেওয়া হয়নি। এ সপ্তাহের মধ্যেই আরও একটি দুর্যোগের আশঙ্কার কথাও স্থানীয়ভাবে জানা যাচ্ছে বলে জানান তিনি।

দুর্যোগকবলিত এলাকায় প্রায় ২৭টি দেশের পর্যটক ছিলেন। বন্যা ও ভূমিধসে পরিস্থিতি সংকটময় হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন তাঁদের নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়।

এদিকে দেশে ফেরার পর ভক্ত ও সাংবাদিকদের উদ্বেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অপু বিশ্বাস। তিনি বলেন, সবাই যেভাবে তাঁর খোঁজ নিয়েছেন, তাতে তিনি তাঁদের আন্তরিকতা অনুভব করেছেন এবং এজন্য ভক্ত ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930