ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, জানালেন সার্জিও গোর নিরাপত্তা আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তান বিক্রি করেছেন বাবা! হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর আশ্বাস বিমানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে যোগ দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার হকি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি লারাক দ্বীপে মার্কিন হামলার জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে লর্ডসে সিরিজ জিতল ইংল্যান্ড হরমুজে ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুমকি আইআরজিসির

শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, দিলেন একটি শর্ত

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, দিলেন একটি শর্ত

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ঢালিউড সুপারস্টার শাকিব খানের অনুরোধে আবারও চলচ্চিত্রে অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তবে এজন্য তিনি একটি শর্তও জুড়ে দিয়েছেন।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাকে আবারও বড় পর্দায় ফেরার অনুরোধ জানান শাকিব খান।

শাকিব বলেন, “ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার বিনীত অনুরোধ। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।”

শাকিবের এই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে ববিতা বলেন, শুধু অভিনয়ের জন্য অভিনয়ে ফিরতে চান না তিনি।

তার ভাষায়, “আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন করার মতো কিছু থাকে, চ্যালেঞ্জিং চরিত্র থাকে। তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে সিনেমা করব।”

অর্থাৎ, শক্তিশালী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলে শাকিব খানের সঙ্গে আবারও বড় পর্দায় ফিরতে প্রস্তুত এই বরেণ্য অভিনেত্রী।

অনুষ্ঠানে ববিতা শাকিব খানের পেশাদারিত্ব ও কাজের প্রতি নিষ্ঠারও প্রশংসা করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে তার অভিনয় ও চলচ্চিত্র নির্বাচন নিয়েও ইতিবাচক মন্তব্য করেন।

উল্লেখ্য, ববিতা ও শাকিব খান এর আগে ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং **‘মায়ের জিহাদ’**সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন।