ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

পঞ্চাশ পেরিয়েও সিঙ্গেল জীবনেই স্বচ্ছন্দ আমিশা প্যাটেল

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
পঞ্চাশ পেরিয়েও সিঙ্গেল জীবনেই স্বচ্ছন্দ আমিশা প্যাটেল

ছবি: -সংগৃহীত

জীবনের পঞ্চাশ বছর পার করেও বিয়ের কোনো তাড়া অনুভব করছেন না বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। বরং নিজের শর্তে ‘সিঙ্গেল’ জীবন উপভোগ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানিয়েছেন ‘কাহো না… পেয়ার হ্যায়’খ্যাত এই তারকা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে #AskAmeesha প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত জানতে চান, তিনি কবে বিয়ে করবেন। জবাবে আমিশা স্পষ্ট ভাষায় লেখেন, “কখনোই না। সিঙ্গেল থেকে আমি ভীষণ খুশি। আমার পরিবার ও বন্ধুদের নিয়ে আমি ভালো আছি। একজন পুরুষ এসে আমার জীবনের এই ভারসাম্য বদলে দিক, তা আমি চাই না।”

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে বিয়ের পরিকল্পনা না থাকলেও অতীতে প্রেম এবং ক্যারিয়ারের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। ইউটিউবার রণবীর এলাহবাদিয়া–এর পডকাস্টে তিনি জানান, অভিনয়ে আসার আগে তিনি একটি গভীর সম্পর্কে ছিলেন। তবে তার সঙ্গী চেয়েছিলেন, তিনি যেন চলচ্চিত্রে কাজ না করেন। শেষ পর্যন্ত সম্পর্কের চেয়ে নিজের ক্যারিয়ারকেই বেছে নেন আমিশা।

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, যে মানুষ সত্যিকার অর্থে ভালোবাসবে, সে কখনোই প্রিয়জনের স্বপ্ন ও ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়াবে না। তার ভাষায়, ক্যারিয়ারের জন্য যেমন অনেক কিছু হারিয়েছেন, তেমনি ভালোবাসার জন্যও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।

আমিশা আরও জানান, তার সাবেক প্রেমিক দক্ষিণ মুম্বাইয়ের একটি প্রভাবশালী শিল্পপতি পরিবারের সদস্য ছিলেন। পারিবারিক ও শিক্ষাগত পটভূমিতে মিল থাকলেও তিনি আমিশাকে একজন ‘পাবলিক ফিগার’ হিসেবে দেখতে চাননি। আর সেই কারণেই সম্পর্কের ইতি টানেন অভিনেত্রী।

তবে বিয়ের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেননি আমিশা প্যাটেল। তিনি বলেন, উপযুক্ত মানুষ পেলে বিয়ে করতে আপত্তি নেই। এখনো বিভিন্ন প্রতিষ্ঠিত পরিবার থেকে বিয়ের প্রস্তাব পান বলেও জানান তিনি। পাশাপাশি মজার ছলে বলেন, তার চেয়ে অনেক কম বয়সী তরুণরাও তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেন, তবে তার কাছে বয়স নয়, মানসিক পরিপক্বতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031