ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

ইলিয়াস কাঞ্চনের বাসায় রোজিনা, দেশবাসীর কাছে চাইলেন দোয়া

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
ইলিয়াস কাঞ্চনের বাসায় রোজিনা, দেশবাসীর কাছে চাইলেন দোয়া

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর গুলশানের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন জ্যেষ্ঠ চিত্রনায়িকা রোজিনা

সাক্ষাৎকালে রোজিনা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কিছু সময় কাটান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেতার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

ফেসবুক পোস্টে রোজিনা লেখেন, বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়েকদিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়। কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবে।

তিনি আরও জানান, যুক্তরাজ্যের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাবেন ইলিয়াস কাঞ্চন। পোস্টে তিনি সবার কাছে অভিনেতার সুস্থতার জন্য দোয়া চেয়ে লেখেন, মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।

রোজিনা আরও উল্লেখ করেন, চিকিৎসাকালীন সময়ে ইলিয়াস কাঞ্চনের পাশে থেকে তার স্ত্রী, সন্তান ও জামাতা সার্বক্ষণিক সেবা-যত্ন করছেন।

উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে লন্ডনে তার চিকিৎসা চলছে। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ধাপে ধাপে প্রায় একশটি কেমোথেরাপি নিতে হয়েছে। দীর্ঘ চিকিৎসার মধ্যেও কিছুদিনের জন্য তিনি দেশে ফিরেছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031