ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

৪৬ বছর পর তেলুগু সিনেমায় ফিরছেন অনিল কাপুর

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
৪৬ বছর পর তেলুগু সিনেমায় ফিরছেন অনিল কাপুর

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দীর্ঘ ৪৬ বছর পর আবারও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা অনিল কাপুর। অভিনেতা জুনিয়র এনটিআর–এর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ড্রাগন’–এর শুটিংয়ে অংশ নিতে সম্প্রতি হায়দরাবাদে পৌঁছেছেন তিনি।

শুটিং শুরুর আগে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি থেকে সামাজিক মাধ্যমে একটি স্মৃতিচারণমূলক পোস্ট শেয়ার করেন অনিল কাপুর। সেখানে অভিনেত্রী কাজল–এর জন্মদিন উপলক্ষে পুরোনো একটি ঘটনার কথা তুলে ধরেন।

অনিল জানান, অতীতে রামোজি ফিল্ম সিটিতে কাজ করার সময় কাজল মজা করে বলেছিলেন, বহু বছর পরও হয়তো সংসার ও সন্তান নিয়ে একই জায়গায় শুটিং করতে হবে তাকে। কাকতালীয়ভাবে কাজলের জন্মদিনেই ‘ড্রাগন’ সিনেমার শুটিংয়ের জন্য আবারও সেই রামোজি ফিল্ম সিটিতে উপস্থিত হয়েছেন তিনি। বিষয়টিকে দারুণ এক মিল বলে উল্লেখ করে ভবিষ্যতে আবার কাজলের সঙ্গে পর্দা ভাগাভাগি করার ইচ্ছাও প্রকাশ করেন অভিনেতা।

‘ড্রাগন’ সিনেমার মাধ্যমে ৪৬ বছর পর তেলুগু চলচ্চিত্রে ফিরছেন অনিল কাপুর। এর আগে ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বংশ বৃক্ষম’ চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু সিনেমায় তার অভিষেক হয়েছিল।

নতুন এই ছবিতে অনিল কাপুরকে ভারতের নারকোটিক্স ব্যুরোর প্রধান রঘুবীর রাঠোর চরিত্রে দেখা যাবে। বড় বাজেটের এই সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031