https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী হাতে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চোটের কারণে জরুরি ভিত্তিতে তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা। তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে মিঠুন চক্রবর্তীকে পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে। তবে কীভাবে তিনি হাতে আঘাত পেয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। শুটিং সেটে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
‘মহাগুরু’ নামে পরিচিত এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল জানার পর স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।