ঢাকা
০৮ আগস্ট ২০২৬

ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প আটকে দিলেন আদালত

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প আটকে দিলেন আদালত

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

হোয়াইট হাউসের পূর্বপাশে ৪০ কোটি ডলার ব্যয়ে বিশাল ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণের উদ্যোগে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকল্পটি আপাতত আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত।

শুক্রবার ইউ.এস. কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিসট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের তিন বিচারপতির বেঞ্চের দুই বিচারপতি প্রকল্পের বিরুদ্ধে রায় দেন। আদালত বলেন, হোয়াইট হাউসের মতো ঐতিহাসিক স্থাপনায় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত কংগ্রেসের অনুমোদন ছাড়া নির্বাহী বিভাগের একক সিদ্ধান্তে নেওয়া যায় না।

ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুটের এই বলরুম নির্মাণের কাজ শুরু হয়। তবে প্রকল্প শুরুর আগে কংগ্রেসের অনুমতি নেওয়া হয়নি।

প্রকল্পটির বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছিল ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণবিষয়ক সংগঠন ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন। আদালতের রায়ে সংগঠনটি স্বস্তি প্রকাশ করেছে।

তবে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের। এ জন্য সময় রয়েছে মাত্র ১৪ দিন। আপিল না হলে নিম্ন আদালতের রায়ই চূড়ান্ত হিসেবে কার্যকর হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031