শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে হাসান বলেন, দীর্ঘ সংগীতজীবনে মঞ্চে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হননি। তবে তিনি বিশ্বাস করতে চান, যে ব্যক্তি বোতল ছুড়েছে, হয়তো না বুঝেই এমনটি করেছে।
শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হাসান বলেন, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন।
শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন সময় সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই কোনো শিল্পীকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত নয়।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগীত ও অভিনয় অঙ্গনের অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে কনসার্টের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।