আলোচিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে। প্রথম সিজনের সাফল্যের পর এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
ট্রেলারে প্রতিযোগীদের মধ্যে রহস্য, ছলনা, পারস্পরিক অবিশ্বাস ও মানসিক লড়াইয়ের আভাস মিলেছে। কে বিশ্বাসঘাতক আর কে বিশ্বস্ত—এই ধোঁয়াশাকে ঘিরেই এগোবে এবারের প্রতিযোগিতা।
বিলাসবহুল প্রাসাদের পটভূমিতে প্রতিযোগীদের নানা চ্যালেঞ্জ, কৌশল ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যাবে অনুষ্ঠানটি। ট্রেলার প্রকাশের পর নতুন সিজন নিয়ে দর্শকদের আগ্রহও বেড়েছে।