আলোচিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে। প্রথম সিজনের সাফল্যের পর এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর।

ট্রেলারে প্রতিযোগীদের মধ্যে রহস্য, ছলনা, পারস্পরিক অবিশ্বাস ও মানসিক লড়াইয়ের আভাস মিলেছে। কে বিশ্বাসঘাতক আর কে বিশ্বস্ত—এই ধোঁয়াশাকে ঘিরেই এগোবে এবারের প্রতিযোগিতা।

দ্বিতীয় সিজনে নজর কেড়েছেন ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। এছাড়া প্রতিযোগীদের তালিকায় রয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকী, অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত ও রিয়া চক্রবর্তী।

বিলাসবহুল প্রাসাদের পটভূমিতে প্রতিযোগীদের নানা চ্যালেঞ্জ, কৌশল ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যাবে অনুষ্ঠানটি। ট্রেলার প্রকাশের পর নতুন সিজন নিয়ে দর্শকদের আগ্রহও বেড়েছে।