https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী আগুন। মোস্তাফিজুর রহমান বাবুর নতুন সিনেমা ‘স্বপ্নের নায়িকা’র শিরোনাম গানে শোনা যাবে তার কণ্ঠ।
গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীত করেছেন আনোয়ার শিকদার টিটন। আগুনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা।
এর আগে ২০২১ সালে ‘শত্রু’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন আগুন। এরপর দীর্ঘ বিরতির পর আবার সিনেমার গানে ফিরলেন তিনি।
কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের পুত্র আগুনের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গান দিয়ে। এরপর দেশের চলচ্চিত্রের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি।