https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, দুপুর ১২টার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে। প্রতিনিধি দলটি বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করবেন।
এর আগে আজ দুপুর ১২টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে সিনিয়র মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে বিএনপির দলীয় প্রার্থীকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।