https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি একসঙ্গে তিনটি নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন। দুটি মিনি সিরিজ ও একটি একক নাটকে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে।
মাহির নতুন মিনি সিরিজ দুটি হলো ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’। মহিন খান পরিচালিত ‘কর্মফল’-এর গল্প আবর্তিত হয়েছে পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের জটিলতা ঘিরে। এতে মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠু।
অন্যদিকে মোহাম্মদ ওমর ফারুক পরিচালিত ‘মায়ার সংসার’ সিরিজে মাহির সহশিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। দুটি সিরিজই শিগগির ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এর বাইরে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘কথা দিলাম’ নামে একটি রোম্যান্টিক নাটকে অভিনয় করেছেন মাহি। এতে তার বিপরীতে রয়েছেন আরশ খান। বৃহস্পতিবার নাটকটি ইউটিউবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।