ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম

বাবলাকে হারিয়ে শোকস্তব্ধ অঙ্কুশ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
বাবলাকে হারিয়ে শোকস্তব্ধ অঙ্কুশ

ছবি: -সংগৃহীত

ওপার বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরার জীবনে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় পোষ্য ‘বাবলা’কে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে নিজের কষ্টের কথা জানিয়েছেন অভিনেতা।

বাবলার মৃত্যুর খবর জানিয়ে অঙ্কুশ লেখেন, ‘আজ আমি আমার পৃথিবী হারালাম। আমার জীবন, আমার প্রায় সবকিছু। শান্তিতে ঘুমাও বাবলা। এখন আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তোমাকে ছাড়া বাকি জীবনটা কাটানো।’

প্রিয় পোষ্যকে নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘দয়া করে আবার পুনর্জন্ম নাও, আমার জীবনে আবার ফিরে এসো। তোমাকে সব সময় ভালোবাসি আমার সোনা।’

অঙ্কুশের এমন পোস্টে শোক প্রকাশ করেছেন টলিপাড়ার অন্য তারকারাও। অভিনেতা জন মন্তব্য করে বাবলার আত্মার শান্তি কামনা করেন এবং অঙ্কুশকে সান্ত্বনা দেন।

এদিকে ব্যক্তিগত জীবনের এই শোকের পাশাপাশি পেশাগত দিক থেকেও সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অঙ্কুশের। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া তার অভিনীত ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি। পরে জুনে জি-ফাইভ বাংলায় মুক্তি পায় সিনেমাটি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031