ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭১ রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড ঘোষণা ইরানের বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট বৃহস্পতিবার ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় দুদক চেয়ারম্যানের শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলীয় সংসদ সদস্যদের কাছে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

চিফ হুইপ বলেন, সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুলের পক্ষে ভোট চান এবং আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনে সবাইকে উপস্থিত থাকতে বলেছেন।

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ। ভোটগ্রহণ শুরু হবে দুপুর ২টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটগ্রহণ ও ফল ঘোষণার গুরুত্বপূর্ণ অংশ সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান চিফ হুইপ। তিনি বলেন, ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্যও সরাসরি দেখানো হবে। ভোটগ্রহণের মাঝের সময়ের পুরো প্রক্রিয়া রেকর্ড করা থাকবে। এরপর ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে থেকে ফল ঘোষণা পর্যন্ত আবার সরাসরি সম্প্রচার করা হবে।

নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন দেশের জন্য নতুন একটি যাত্রার সূচনা করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকারে আসার পর সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদ। এর মাধ্যমে দেশের মানুষ আবারও সরাসরি ভোটের প্রক্রিয়া প্রত্যক্ষ করবে এবং ভোটের প্রতি মানুষের নতুন করে প্রত্যাশা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চিফ হুইপ জানান, নির্বাচনের পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।

দলীয় সংসদ সদস্যদের ভোট দেওয়ার বিষয়ে তিনি বলেন, সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। তাই তাদের আলাদাভাবে প্রচার-প্রচারণার প্রয়োজন নেই। বিএনপির সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন, আর অন্যরা নিজেদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031