ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় বিজেপিকে দায়ী করলেন মমতা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ৩০ মে ২০২৬   ৩৫ বার পঠিত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় বিজেপিকে দায়ী করলেন মমতা

ছবি: -সংগৃহীত

পশ্চিমবঙ্গের সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় বিজেপিকে দায়ী করেছেন দলটির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বিজেপির কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে সহিংসতার পথ বেছে নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায়। নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ সময় সেখানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিক্ষোভকারীদের একটি অংশ অভিষেককে লক্ষ্য করে পাথর, ডিম ও জুতা নিক্ষেপ করে। পাশাপাশি তাঁকে ঘিরে ‘চোর, চোর’ স্লোগানও দেওয়া হয়।

দলটির শীর্ষ নেতারা দাবি করেছেন, পুরো ঘটনাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে ব্যাহত করতে বিজেপি পরিকল্পিতভাবে এ হামলার আয়োজন করেছে।

তবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031