https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন, যাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক।
শুক্রবার (২৮ আগস্ট) নেপালের দুর্যোগ প্রশমন সংস্থার সর্বশেষ তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে। উদ্ধারকাজে নিরাপত্তাবাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
নেপাল পুলিশের হিসাবে, নিখোঁজ বিদেশিদের মধ্যে ৩৬ দেশের নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে ভারতের ১৮৩, যুক্তরাষ্ট্রের ৬৫, ইউক্রেনের ৬২ ও যুক্তরাজ্যের ৩৩ নাগরিক রয়েছেন।
গত বুধবার রাসুয়া এলাকায় আকস্মিক পাহাড়ি ঢলে ত্রিশূলী, নারায়ণী ও ভোটেকোশী নদীর পানি দ্রুত বেড়ে যায়। ভূমিধসের কাদা ও পাথরের সঙ্গে প্রবল স্রোত মিশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো ভেসে যায়।
দুর্যোগে নেপালের পাশাপাশি চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তিব্বতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে চীন।