ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার ও ইয়াবা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০ গ্রিড সাবস্টেশন হলে রৌমারীতে বাড়বে ৬,৩০০ টন ধান উৎপাদন শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু সৌদি আরবকে ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য, বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের প্রস্তাব পাস জাতিসংঘে

তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার

ছবি: -সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী, এক পুরুষ ও এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার ওই কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে। উদ্ধার হওয়া পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ওই ভবনের একটি কক্ষ স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেন এক নারী ও এক পুরুষ। এরপর থেকে কক্ষটির দরজা-জানালা বেশির ভাগ সময় বন্ধ থাকত। শুক্রবার রাতে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা ভেঙে ভেতরে তিনজনের লাশ দেখতে পায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930