ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১ বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু ইয়েমেনে সৌদির বিমান হামলা, বাড়ছে হুতি-রিয়াদ উত্তেজনা মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল ঢাকা-কলকাতা রুটে শিগগিরই চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা

সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই

ছবি: -সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এফবিআই জাবেদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির বিস্তারিত নথি সরবরাহ করেছে।

ব্যাংক ঋণ জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে জাবেদের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা রয়েছে। এসব মামলায় ভুয়া কোম্পানির নামে ঋণ নিয়ে অর্থ বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে।

এদিকে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও তদন্তাধীন মামলার সঙ্গে যুক্ত করার সুপারিশ করেছে দুদক।

অন্যদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ সংশ্লিষ্টদের সম্পদের বিষয়ে আইল অব ম্যানের কাছে পাঠানো এমএলএআর কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তি ফ্রিজ করার তথ্যও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দুদক জানিয়েছে, বিদেশ থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930