ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ইরান যুদ্ধ নিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৮ দেশের সামরিক বৈঠক ৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিউজকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু নিখোঁজের ৭ দিন পর ডোবা থেকে শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১,৩৭৫

দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিউজকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিউজকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে একটি সংবাদ সংগ্রহকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবিসির প্রতিবেদনে স্থানীয় টেলিভিশন এনবিসি লস অ্যাঞ্জেলেস ও কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি এনবিসি৪-এর ‘নিউজকপ্টার৪’। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় চ্যাটসওয়ার্থ এলাকায় একটি বাস দুর্ঘটনার সরাসরি সংবাদ সংগ্রহের সময় এটি বিধ্বস্ত হয়।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, লারলাইন এভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী একটি ফাঁকা জায়গায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পর দুটি শিপিং কনটেইনার ও কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ ও মেয়র কারেন বাস শোক প্রকাশ করেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামও নিহতদের পরিবার এবং এনবিসি৪ কর্তৃপক্ষের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ জানতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করেছে।

এর আগে একই দিন চ্যাটসওয়ার্থ এলাকায় একটি সিটি বাসের সঙ্গে এসইউভির সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হন। ওই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে যাওয়ার পথেই এনবিসি৪-এর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930