ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ইরান যুদ্ধ নিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৮ দেশের সামরিক বৈঠক ৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিউজকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু নিখোঁজের ৭ দিন পর ডোবা থেকে শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১,৩৭৫

ইরান যুদ্ধ নিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৮ দেশের সামরিক বৈঠক

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
ইরান যুদ্ধ নিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৮ দেশের সামরিক বৈঠক

ছবি: -সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে জার্মানিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সাত আরব দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ইরানের হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং হুথিদের তৎপরতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

অ্যাক্সিওসের প্রতিবেদনে দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৈঠকটির আয়োজন করেন। এতে ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিসরের সামরিক কর্মকর্তারা অংশ নেন। বৈঠকটি অংশগ্রহণকারী দেশগুলোর পক্ষ থেকে আগে প্রকাশ্যে ঘোষণা করা হয়নি।

পরে সেন্টকম জানায়, জার্মানিতে অনুষ্ঠিত একটি নির্ধারিত সম্মেলনে আট দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে ইরানের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান আইয়াল জামির ইরানের বিরুদ্ধে এবং অন্যান্য ফ্রন্টে ইসরায়েলের সামরিক কার্যক্রমের বিষয়ে বৈঠকে তথ্য উপস্থাপন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইয়েমেনের হুথিদের সামরিক তৎপরতা এবং সৌদি আরবের বিরুদ্ধে তাদের হামলা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে বাব আল-মান্দেব ও লোহিত সাগর অঞ্চলে নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি আলোচনায় আসে।

২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের পর ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা বাড়লেও সৌদি আরব, কাতার, কুয়েত ও জর্ডানের মতো অংশগ্রহণকারী কয়েকটি দেশের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে সামরিক পর্যায়ের এ বৈঠককে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930