ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা, পাল্টাপাল্টি দাবি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৩ জুন ২০২৬   ৩৮ বার পঠিত
কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা, পাল্টাপাল্টি দাবি

ছবি: -সংগৃহীত

কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন দাবি সামনে এসেছে।

বুধবার (৩ জুন) ভোরে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, মাঝরাতে দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। তবে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের ভেতরে কোনো সামরিক বা বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। রাতে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা মূলত আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ফল।

তবে কুয়েতের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তারা দাবি করে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।

১ জুনও কুয়েতের একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। সে সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছিল, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে বাহরাইনের সেনাবাহিনী এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

এর আগে ইরানের কেশম দ্বীপের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশ করে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম। এর কিছুক্ষণ পরই কুয়েত ও বাহরাইনের মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031