দেশের অধিকাংশ এলাকায় আজ সোমবার (৫ অক্টোবর) বৃষ্টির সম্ভাবনা কম। তবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকবে। এদিন দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে, ৪ থেকে ৭ অক্টোবর পর্যন্ত বর্ধিত পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। এর প্রভাবে ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকায় মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব কমে আসতে পারে।
ফলে আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা আরও কমে আবহাওয়ায় শুষ্কতার মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।



মন্তব্য করুন