ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ জুন ২০২৬   ৪৯ বার পঠিত
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার

ছবি: -সংগৃহীত

অনলাইন সংবাদ পোর্টালগুলোর নিবন্ধন ও পরিচালনা আরও সুশৃঙ্খল করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি জানান, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন ও পরিচালনা প্রক্রিয়াকে আরও নিয়মতান্ত্রিক করার লক্ষ্যেই এই নীতিমালা আনা হচ্ছে। এতে ভবিষ্যতে অনলাইন সংবাদমাধ্যম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জেলা পর্যায়ের যেসব সংবাদপত্রের প্রকাশনা রেকর্ড দুর্বল, সেগুলো চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। নিয়ম মেনে তালিকাভুক্ত হয়েছে কি না, তা যাচাই করা হবে এবং অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংসদে আলোচনায় কিছু সদস্য সংবাদমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সরকার এ বিষয়ে নজরদারি বাড়ানোর কথা বলেছে এবং অপতথ্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার বিষয়টি চলমান রয়েছে বলে জানানো হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031