ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
অপরাধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে ব্যর্থ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ বম্বে সুইটসের ৫ মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫০ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা বাংলাদেশ-চীন পিপল-টু-পিপল সম্পর্কের চালিকাশক্তি হোক শিক্ষা : মাহদী আমিন জেদ্দা থেকে আসা বিমানের যাত্রী অসুস্থ হয়ে মাস্কাটে মৃত্যু ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু জশনে জুলুস

বিশ্ববাজারে টিকে থাকতে টেকসই উৎপাদন জরুরি : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ২৭ বার পঠিত
বিশ্ববাজারে টিকে থাকতে টেকসই উৎপাদন জরুরি : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে টেকসই ও উদ্ভাবনী উৎপাদন পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সময়ে ভোক্তারা শুধু পণ্যের মান নয়, বরং উৎপাদনের নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশের ওপর প্রভাবও বিবেচনা করেন। তাই আন্তর্জাতিক বাজারে অবস্থান ধরে রাখতে টেকসই উৎপাদন পদ্ধতির বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবন, আস্থা ও টেকসই উন্নয়ন এখন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এগুলোই আধুনিক অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এ প্রেক্ষাপটে মান নিশ্চিতকরণ ব্যবস্থা বা অ্যাক্রেডিটেশন শিল্পখাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জানান, অ্যাক্রেডিটেশন ব্যবস্থা পণ্য ও সেবার মান যাচাইয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কাঠামো তৈরি করে, যা দেশের পণ্যকে বৈশ্বিক বাজারে আরও গ্রহণযোগ্য করে তোলে।

তিনি আরও বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ইতোমধ্যে বিভিন্ন সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানকে সনদ দিয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে দেশের শিল্প ও সেবা খাত ধীরে ধীরে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থানে যাচ্ছে।

বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬ দেশের মান অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং উদ্ভাবন ও টেকসই উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031