ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

অনার্স থেকে বাংলা-ইতিহাস বাদ দেওয়া হচ্ছে না, খবর ভিত্তিহীন

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ৪৬ বার পঠিত
অনার্স থেকে বাংলা-ইতিহাস বাদ দেওয়া হচ্ছে না, খবর ভিত্তিহীন

ছবি: -সংগৃহীত

অনার্স পর্যায়ের শিক্ষা কার্যক্রম থেকে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয় বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে ছড়িয়ে পড়াকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন কিংবা ইতিহাস বাদ দেওয়ার বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কোনো আলোচনা হয়নি। এমনকি এ ধরনের কোনো প্রস্তাবও তার জানা নেই। তিনি বলেন, “এ ধরনের তথ্য সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর।”

তিনি জানান, বর্তমান সরকার উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী ও কর্মমুখী করতে কাজ করছে। বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন বিষয় ও কোর্স শিক্ষাক্রমে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, নতুন বিষয় সংযোজন বা কারিকুলামের আধুনিকায়নের অর্থ এই নয় যে ঐতিহ্যবাহী বা মৌলিক বিষয়গুলো বাদ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব একাডেমিক কাউন্সিল নিয়মিতভাবে পাঠ্যক্রম পর্যালোচনা ও হালনাগাদ করছে এবং শিক্ষক সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে।

তিনি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য মাধ্যমে ছড়ানো যাচাইবিহীন তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা বিষয়ে সঠিক তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031